ActionAid
টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিল যুব সংগঠন
News

টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিল যুব সংগঠন

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়া, কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় এলাকায় নিরাপদ পানীয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠন SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh ও Youth Peacebuilders যৌথভাবে ActionAid Bangladesh-এর সহায়তায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে।

Read More: কক্সবাজার কণ্ঠ